হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের অন্তর্গত ২ একর ৫২ শতক ভূমি জুড়ে বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়-এর অবস্থান। শান্ত, শ্যামল, সুশোভিত পরিবেশের মাঝে এ প্রতিষ্ঠানের বিভিন্ন অবকাঠামো, শিক্ষার আধুনিক ও অনুকূল বৈশিষ্ট্য মন্ডিত পরিবেশ সকলকে চমৎকৃত করে। প্রতিষ্ঠালগ্ন হতে বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয় শিক্ষা বিস্তারের মাধ্যমে মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে এক গৌরবময় ভূমিকা পালন করে আসছে। একটি সুশৃঙ্খল ও সুখ্যাত প্রতিষ্ঠান হিসেবে আজ যে অবস্থানে বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয় এসে পৌছেছে তা একটি ধারাবাহিক প্রক্রিয়ার ফসল। এর পেছনে ছিল অনেকের ত্যাগ ও নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা।
