বিশ্বায়নের এই যুগে পুরো পৃথিবীটা পরিণত হয়েছে “গ্লোবাল ভিলেজে”। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। উপযুক্ত সু-শিক্ষার প্রেক্ষাপটে আজকের শিক্ষার্থীরাই মানবতার ও অনাগত ভবিষ্যৎ বংশধরদের প্রতিনিধি হিসেবে সমৃদ্ধ ও আলোকিত জীবনের বার্তা বয়ে বেড়াবে ।
এ পটভূমিকে সামনে রেখে আমাদের সন্তানদেরকে আধুনিক বিশ্বের একজন সুদক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক জীবনের সকল চ্যালে্ঞ্জ-কে মোকাবেলায় শিক্ষার্থীদের মধ্যে বহুমাত্রিক মেধার বিকাশ ও সার্বিক উন্নয়ন ঘটানোই সকলের মূল লক্ষ্য। আধুনিক ভারসাম্যপূর্ণ শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের সন্তানরা সমাজের ভিন্ন ভিন্ন ধর্ম ও বিশ্বাসের প্রতিনিধিত্ব করবে।
বর্তমান বিশ্বায়নের যুগে জাতি সমূহের মধ্যে যোগাযোগের অন্যতম মাধ্যম হল ইংরেজি ও তথ্যপ্রযুক্তি। ইংরেজি শিক্ষায় পারদর্শিতা ও তথ্যপ্রযুক্তি নির্ভর আধুনিক বিজ্ঞান মনস্ক শিক্ষা অর্জন ব্যতিত আমাদের সন্তানরা এই প্রতিযোগিতাময় বিশ্বের বাধা বিপত্তি মোবাবেলায় পিছিয়ে পড়বে।
বিশ্বায়নের মানদন্ডে আমাদের সন্তানরা যেন সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কর্ণধার হতে পারে এবং পাশাপাশি প্রতিটি শিক্ষার্থী ধর্মীয় শিক্ষা গ্রহণ ও দেশাত্মবোধের আদর্শে উদুদ্ধ হয়ে বৈশ্বিক পর্যায়ে নিজের দেশকে নেতৃত্ব প্রদানের সুদৃঢ় মানসিকতা অর্জন করতে পারে- তার সক্ষমতা প্রদান করাই হবে শিক্ষা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য। সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যেক অভিভাবকেরই কাঙ্থিত স্বপ্ন ।
আমরা প্রত্যেক অভিভাবকের লালিত স্বপ্নের বাস্তব রূপায়নে সঠিক পদক্ষেপ গ্রহন ও ছাত্র-ছাত্রীদের সুপ্ত মেধার পরিপূর্ণ বিকাশের এই পথ চলায় আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
মাহমুদা বেগম সাথী
উপজেলা নির্বাহী অফিসার বানিয়াচং, হবিগঞ্জ
ও
সভাপতি, বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়।
বানিয়াচং, হবিগঞ্জ।
মোবাইল: ০১৭৩০-৩৩১১৪০
ই-মেইল: unobaniachong@mopa.gov.bd
