প্রধান শিক্ষকের বাণী

হবিগঞ্জ জেলার অর্ন্তগত বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব  ইউনিয়নে বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয় এর অবস্থান। অত্র এলাকার সর্বস্তরের জনগণের সহযোগিতায় ১৯৮৫ সালের ২৪শে জানুয়ারী তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নামে প্রতিষ্ঠা করা হয়। কালের পরিক্রমায় এটিই আজ বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়।

মান সম্মত শিক্ষা এবং আইসিটি জ্ঞান বৃদ্ধিতে বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয় বদ্ধপরিকর। তৎকালীন হবিগঞ্জের জেলা প্রশাসক শাহ মোঃ নাজমুল আলম এবং বানিয়াচং এর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবু বিকাশ চৌধুরীসহ এলাকার বিদ্যুৎসাহী ব্যক্তিবর্গের আন্তরিক ও অকৃত্রিম সহযোগিতা আমাদেরকে চির কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে এর পরিচালনার সাথে সম্পৃক্ত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করি। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হয়ে আমাকে যাঁরা সহযোগিতা করেছেন তাদেরকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা।

 

পারভীন আক্তার খানম
প্রধান শিক্ষক
বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়
বানিয়াচং, হবিগঞ্জ।
মোবাইল : ০১৩০৯-১২৯৩৪৪
ইমেইল- bah129344s@gmail.com