BAHS Logo
স্বাগতম • WELCOME

বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়

এর অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে স্বাগতম

EIIN: 129344 | ESTD: 1985 | Baniyachong, HABIGANJ

ওয়েবসাইট প্রস্তুত হচ্ছে...0%
--:--:--•
পরিচিতি ও ঐতিহ্য

প্রতিষ্ঠানের ইতিহাস ও বাণী

প্রচ্ছদ›প্রতিষ্ঠান সম্পর্কে

প্রতিষ্ঠানের গৌরবময় ইতিহাস

১৯৮৫ সাল থেকে গুণগত শিক্ষার আলোকবর্তিকা

স্থাপিত: ২৪ জানুয়ারী, ১৯৮৫
ঐতিহাসিক জনপদ বানিয়াচং—যা সমগ্র এশিয়া তথা বিশ্বের বৃহত্তম গ্রাম হিসেবে সুপরিচিত। হবিগঞ্জ জেলার এই ঐতিহ্যবাহী বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নে প্রাকৃতিক মনোরম ও শ্যামলিম পরিবেশে ২ একর ৫২ শতক ভূমির ওপর ১৯৮৫ সালের ২৪শে জানুয়ারী প্রতিষ্ঠিত হয় বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয় (BAHS)। স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, সমাজসেবক ও সর্বস্তরের জনসাধারণের ঐকান্তিক পৃষ্ঠপোষকতায় এই বিদ্যাপীঠ যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি হাওর অববাহিকার শিক্ষার্থীদের মাঝে যুগোপযোগী ও মানসম্মত আধুনিক শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা প্রতি বছর জেএসসি ও এসএসসি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করছে। আধুনিক কম্পিউটার ল্যাব, সমৃদ্ধ বিজ্ঞানাগার, লাইব্রেরি এবং সুবিশাল খেলার মাঠসহ প্রতিষ্ঠানটি সার্বিক শিক্ষাদানের এক আদর্শ কেন্দ্র। শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে ভবিষ্যৎ প্রজন্ম গড়াই এ বিদ্যালয়ের মূল লক্ষ্য।

বিদ্যালয় সংক্রান্ত একনজরে তথ্য

প্রতিষ্ঠানের পুরো নামবানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়
প্রতিষ্ঠাকাল২৪শে জানুয়ারী, ১৯৮৫
ঠিকানা ও অবস্থানবানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়, উপজেলাঃ বানিয়াচং, জেলাঃ হবিগঞ্জ।
EIIN নম্বর129344
বিদ্যালয় কোড1903
শিক্ষা বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট
মোট ভূমির পরিমাণ২ একর ৫২ শতক
যোগাযোগ ফোন+8801309-129344
ইমেইল ঠিকানাbahs129344@yahoo.com

প্রধান শিক্ষকের বাণী

BAHS
পারভীন আক্তার খানম

পারভীন আক্তার খানম

প্রধান শিক্ষক

বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা সদরের কেন্দ্রস্থলে অবস্থিত বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয় অত্র অঞ্চলের শিক্ষা বিস্তারে এক অনন্য নাম। ১৯৮৫ সাল থেকে শিক্ষার্থীদের মেধা ও সুপ্ত প্রতিভার বিকাশে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। আমাদের সুদক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষকবৃন্দের আন্তরিক পাঠদান, সুশৃঙ্খল পাঠ্যক্রম এবং আধুনিক শিক্ষা পদ্ধতির কারণে শিক্ষার্থীরা একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে ধারাবাহিক কৃতিত্ব অর্জন করছে। প্রতিটি শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।

দায়িত্বশীল নেতৃত্ববানিয়াচং, হবিগঞ্জ

সভাপতির বাণী

SMC
মোঃ শফিকুল ইসলাম

মোঃ শফিকুল ইসলাম

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, বানিয়াচং, হবিগঞ্জ ও সভাপতি, পরিচালনা পর্ষদ

বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়

বিশ্বায়নের এই যুগে তথ্যপ্রযুক্তি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে হবে। বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয় কেবল পুঁথিগত শিক্ষাই নয়, নৈতিকতা, দেশপ্রেম ও সৃষ্টিশীল নেতৃত্বের শিক্ষায় শিক্ষার্থীদের আলোকিত করছে। পরিচালনা পর্ষদ, সম্মানিত শিক্ষকবৃন্দ ও অভিভাবকমণ্ডলীর যৌথ প্রচেষ্টায় এই বিদ্যালয় সুনাম অক্ষুণ্ণ রেখে উত্তরোত্তর এগিয়ে চলেছে।

দিকনির্দেশনামূলক পথচলাবানিয়াচং, হবিগঞ্জ